আমাদের সকল পণ্য BCSIR পরীক্ষিত এবং BSTI অনুমোদিত । যেকোনো পণ্য অর্ডার করতে অথবা B to B নিতে, আমাদের ইমেইল info@zahraalhayat.com করুন অথবা কল করুন +8801731052545

Frequently Asked Questions

যাহ্‌রা আল হায়াত সুন্দরবনের খাঁটি মধু এবং প্রাকৃতিক উপাদানের মিশেলে বিভিন্ন প্রকার ঔষধিগুণ সম্পন্ন মধু বিক্রি করে। মধু সরাসরি মৌয়ালদের কাছ থেকে আমাদের টিম মেম্বারদের তত্ত্বাবধানে সুন্দরবন থেকে ঢাকায় আনা হয়।

হ্যাঁ। যাহ্‌রা আল হায়াত কোনো রাসায়নিক, চিনি বা ভেজাল ছাড়া সম্পূর্ণ খাঁটি মধু সরবরাহ করে। প্রতিটি ব্যাচ আমাদের টিম দ্বারা গুণগত মান চেক করা হয়। এছাড়া আমাদের মধুতে যেসব উপাদান ব্যবহৃত হয় তা সরাসরি চাষী (যা দেশে উৎপাদিত হয়) আর অন্যান্য উপাদান আমদানিকারকদের কাছ থেকে সংগ্রহ করে প্রক্রিয়াজাত করা হয়।

খাঁটি মধু সাধারণত একটু ঘন হয়, পানির মতো তরল নয়। সময়ের সাথে জমাট বাঁধতে পারে, যা স্বাভাবিক। তবে আমাদের মধুর খাঁটিত্ব নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আমরা মানি-ব্যাক গ্যারান্টি দেই। তবে সুন্দরবনের মধু বা বনজ মধু কিছুটা কম ঘন হতে পারে । তাছাড়া বর্ষা মৌসুমেও মধু কম ঘন হতে পারে ।

ওয়েবসাইটে মধুর ধরন নির্বাচন করে Add to Cart → Checkout করে সহজেই অর্ডার করতে পারবেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ থেকেও অর্ডার নেওয়া হয়।

ঢাকা শহরের ভিতরে সাধারণত ১–২ কার্যদিবস, ঢাকার বাইরে ২–৪ কার্যদিবস সময় লাগে।

ঢাকার ভিতরে সাধারণত ৬০ টাকা, ঢাকার বাইরে ১২০ টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য (এলাকা অনুযায়ী ভিন্ন হতে পারে)।

হ্যাঁ, আমরা ক্যাশ অন ডেলিভারি সাপোর্ট করি।

মধু জমে যাওয়া (ক্রিস্টালাইজেশন) খুব স্বাভাবিক এবং এটি খাঁটি মধুর লক্ষণ। চাইলে হালকা গরম পানির বাটিতে মধুর বয়াম রেখে আবার তরল করা যায়।

খাঁটি মধুর কোনো মেয়াদ থাকে না। তবে আমরা সাধারণত ২–৩ বছরের শেলফ লাইফ উল্লেখ করি। ঠান্ডা, শুকনো জায়গায় সংরক্ষণ করলে মধু দীর্ঘদিন ভালো থাকে। তবে যে মধুতে ভেষজ উপাদান যোগ করা হয়, সেটি ৬ মাসের ভিতর খেয়ে ফেলা উত্তম ।

হ্যাঁ। মধু চা, দুধ, লেবুপানি, সালাদ এবং বিভিন্ন খাবারে ব্যবহার করা যায়। কিন্তু খুব বেশি গরম খাবারে না মেশালেই ভালো, কারণ পুষ্টিগুণ কমে যেতে পারে ।

যদি আপনি ভুল পণ্য পান, ক্ষতিগ্রস্ত প্যাকেজ পান, অথবা মান নিয়ে অসন্তুষ্ট হন, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানালে পরিবর্তন বা রিফান্ড দেওয়া হবে ।