Description
“আরমোর এমুলেট” হলো মধু ও শক্তিশালী ভেষজ উপাদানের একটি মিশ্রণ, যেখানে প্রতিটি উপাদানেরই বিশেষ বায়োঅ্যাকটিভ গুণ রয়েছে। একসাথে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, প্রদাহ কমাতে এবং সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করে।
মধু:
অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল গুণে সমৃদ্ধ। গলা ব্যথা কমায়, হজমে সহায়তা করে এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়ায়।
কালোজিরা:
থাইমোকুইনোন সমৃদ্ধ কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও প্রদাহ কমায়। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল গুণাগুণ ছাড়াও ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধিকারক উপাদান বিদ্যমান ।
জাফরান:
এটি উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সম্পন্ন, মানসিক চাপ কমায়, মন ভালো রাখতে সাহায্য করে, দৃষ্টিশক্তি অক্ষুণ্ণ রাখতে সহায়তা করে।
আদা:
আদার জিঞ্জেরল উপাদান প্রদাহ কমায়, বমিভাব দূর করে, হজমে সহায়তা করে এবং সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।
হলুদ:
হলুদের কারকিউমিন একটি শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা রোগ প্রতিরোধে সহায়ক এবং শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে।
গোলমরিচ:
গোলমরিচের পিপারিন শরীরে হলুদসহ অন্যান্য পুষ্টির শোষণ বাড়ায় বহুগুণ । ফলে উভয়ের কার্যকারিতা আরও বৃদ্ধি পায়।
দারুচিনি:
দারুচিনি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং অ্যান্টিফাঙ্গাল গুণ রয়েছে।
লবঙ্গ:
ইউজেনলসমৃদ্ধ লবঙ্গ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল। দাঁতের ব্যথা কমাতেও এটি ব্যবহৃত হয়।
এলাচ:
এলাচ হজমে সহায়তা করে, পেট জ্বালা ও পেট ফাঁপা দূর করে, ফুসফুস সুস্থ রাখে এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ রয়েছে ।
খাবার নিয়ম
প্রতিদিন সকাল ও রাতে ১ চা চামচ (৫ মিলি) করে সরাসরি বা কুসুম গরম পানিতে বা দুধের সাথে মিশিয়ে খাবেন ।
খাওয়ার পূর্বে শুকনো, পরিষ্কার চামচ দিয়ে নাড়িয়ে নিন।
“Armor Emulet” is a traditional blend of honey and powerful herbs, each chosen for its strong bioactive benefits. Together, they help support immunity, reduce inflammation, and promote overall wellness.
Honey:
Naturally rich in antioxidants and antimicrobial compounds, honey helps soothe the throat, support digestion, and boost good gut bacteria.
Black Seed:
Packed with thymoquinone, black seed strengthens immunity and reduces inflammation. It’s also known for its antibacterial, antiviral, and respiratory-supporting benefits.
Saffron:
A premium antioxidant that helps lift mood, reduce stress, and support eye health.
Ginger:
Loaded with gingerol, it helps reduce inflammation, ease nausea, support digestion, and fight harmful microbes.
Turmeric:
Curcumin in turmeric is one of nature’s strongest anti-inflammatories. It supports immune function and protects the body from oxidative stress.
Black Pepper:
Piperine boosts the absorption of turmeric and other nutrients, making the whole formula more effective.
Cinnamon:
Rich in antioxidants, it helps balance blood sugar and provides antifungal protection.
Clove:
High in eugenol, clove has strong antioxidant and antimicrobial properties and is traditionally used for soothing toothaches.
Cardamom:
Helps digestion, supports respiratory health, and offers mild antimicrobial benefits.
Dosage Instructions
Take 1 teaspoon (5 ml) in the morning and at night, either directly or mixed with lukewarm water or milk.
Stir well with a clean, dry spoon before use.




